শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিরাজগঞ্জের সলঙ্গায় হাসপাতাল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলঙ্গায় কামাল হোসেন (৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। কামাল হোসেন নরসিংদী জেলার বাসিন্দা।

এলাকাবাসী জানান, কামাল পরিবার নিয়ে ১৭ বছর আগে সিরাজগঞ্জ রোডে আসেন। দীর্ঘদিন এখানে ভাড়া বাড়িতে বসবাস করেন। গত কয়েক বছর ধরে সিরাজগঞ্জ রোডের ধারে চড়িয়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রথমে ভাংগুড়ির ব্যবসা শুরু করলেও পরে রোডের বিভিন্ন হসপিটালে চাকরি করতেন।

স্থানীয়রা আরও জানায়, সে গত কিছুদিন ধরে বাড়িটি বিক্রি করেন এবং কয়েক সপ্তাহ আগে ¯^পরিবারে এখান থেকে অন্যত্র চলে যায়। বিক্রি করা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এ অবস্থায় বাড়ির নতুন মালিক মানিক হোসেন শুক্রবার রাতে ঘরে ঢুকে কামালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর