সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মাদক দ্রব্য কেনা-বেচার সময় দুই ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৈলা-কুমারভাঙ্গা সড়কের জামাল সরদারের বাড়ির সামনে মাদক কেনা-বেচার খরব পেয়ে এএসআই মিল্টন মন্ডল, এএসআই সাগর চন্দ্র দে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে উত্তর শিহিপাশা গ্রামের মাজেদ ফরিয়ার ছেলে সাইদুল ফরিয়া (২৯), একই গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে সোহাগ সরদারকে (৩৪) ১০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃদদের বিরুদ্ধে এএসআই মিল্টন মন্ডল বাদী হয়ে বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-৩(১০.২.২২)। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর