মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

৩৬ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণের জন্য প্রেমের ফাঁদ পেতে গৃহবধূকে অপহরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

প্রেমের ফাঁদে ফেলে যশোরের মণিরামপুর থেকে এক প্রবাসীর স্ত্রীকে ৩৬ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বগুড়ার ধুনট উপজেলার ধামাচামা গ্রামে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে ডিবি পুলিশের একটি টিম। এসময় অপহরণে জড়িত থাকায় আটক করা হয় স্থানীয় এক মেম্বারসহ তিন জনকে। শুক্রবার (২৬ জুন) যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানান, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করেছে আটক করা হয়েছে ১৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার। আটককৃতরা হলেন, ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের জুয়েল আহমেদ, একই গ্রামের ইউপি মেম্বার আলমগীর হোসেন ও তার ভাই মামুন উর রশিদ।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা টাকা ও স্বর্ণালংকার হাতানোর উদ্দেশ্যে কৌশলে রিমা খাতুনকে অপহরণ করে আটকে রাখে। ওসি মারুফ আহমেদ জানান, মণিরামপুরের মহাদেবপুর গ্রামের প্রবাসী হাফিজুর রহমান গাজীর স্ত্রী রিমা খাতুনের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলের ধুনটের মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা। ১ জুন হঠাৎই নিখোঁজ হন রিমা। পরে তার পরিবারের লোকজন জানতে পারে, সোহেলের নির্দেশে তার ছোট ভাইসহ কয়েকজনকে রিমাকে মাইক্রোবাসে করে নিয়ে গেছে। যাওয়ার সময় রিমা তার স্বামীর পাঠানো ৩৬ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় গত ১৬ জুন রিমার শ্বশুরবাড়ির লোকজন মণিরামপুর থানায় অপহরণের মামলা করেন।

 

মামলাটির তদন্তভার পায় ডিবি পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে ধামাচাপা গ্রামের সোহেল রানার ভাই জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে রিমাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত জুয়েল আহমেদ, আলমগীর হোসেন ও মামুন উর রশিদকে আটক করা হয়।

 

ওসি মারুফ বলেন, শুক্রবার বিকালে রিমা ও আটক তিন আসামিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। রিমা দণ্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেন। এছাড়া আটক তিন আসামি আদালতে অপহণের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পরে আদালত রিমাকে তার পরিবারের হেফাজতে দেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর