মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

‘মৃত’ জায়েদ খান!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এই নায়ককে ‘মৃত’ বলছে ফেসবুক! বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জায়েদ খানের অফিশিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখাচ্ছে।

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন। এ ব্যাপারে জায়েদ খান অবশ্য কিছু জানাননি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ১৩ ভোটে পাস করার পরও সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে তাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। বর্তমানে এ নিয়ে নায়িকা নিপুণের সঙ্গে চলছে তার আইনি লড়াই। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুজনকেই আপাতত এই চেয়ারের বাইরে থাকতে হবে। তারপরই বিষয়টির সুরাহা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর