সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নান্দাইলে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে গভীর গর্ত করার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

 ময়মনসিংহের নান্দাইলে নিজ জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে গভীর গর্ত খুঁড়ার অভিযোগ উঠেছে। এতে  প্রতিবেশি শফিক নেওয়াজ খান  ক্ষয়ক্ষতি আশঙ্কায় বালু উত্তোলন বন্ধের দাবীতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল হিন্দুপাড়ার জৈনক আঃ মন্নাছ মিয়া বিগত ১০/১৫ দিন যাবৎ তার মালিকানাধীন জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে।বালু উত্তোলনকৃত জমিটি  অভিযোগ কারীর জমি সীমানা লাগোয়া হওয়ায় ভবিষ্যতে তার জমি ধসে পড়তে পারে এই মর্মে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী জানান, আমি বেশ কিছু দিন ধরে মৌখিক ভাবে বারবার নিষেধ করার পরও। আঃ মন্নাছ তার কাজ চালিয়ে যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে আমি অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে আঃ মন্নাছ জানান, আমি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য অনুমতি নেই নি।এসব বিষয়ে অনুমতি নিতে হয় আমার জানা ছিল না। আমার কাজ প্রায় শেষ পর্যায়ে খুব দ্রুতই বালু উত্তোলন বন্ধ করে দিব। তাছাড়া অভিযোগকারীর জমি আমার জমি থেকে অনেকটা ফাঁকে। সে মিথ্যা অভিযোগ করেছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদার ফারুক শিকদার জানান, অনুমতি ছাড়া কেউ এভাবে এতো বড় গর্ত খুঁড়তে পারে পারে না।  কাজ বন্ধের জন্য লোক পাঠানো হয়েছে। এর পরও বন্ধ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর