সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ালেন মিশা সওদাগর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭:০৭ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ গ্রহণ করেছেন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি মিশা সওদাগর। শিল্পী সমিতির ইতিহাসে প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিতে যাচ্ছেন নিপুন। এদের সঙ্গে শপথ নিচ্ছেন পরিষদের অন্যরাও।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফল বদলে যায়।

তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর