রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় সেলুন শ্রমিক কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন মেয়র এস. এম. নজরুল ইসলাম 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ৬:৪৫ অপরাহ্ন

প্রতি বছরের ন্যায় উল্লাপাড়া পৌর শহরের নিম্ন আয়ের সেলুন শ্রমিক কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। শনিবার বিকেলে মেয়রের নিজস্ব অর্থায়নে তার উল্লাপাড়াস্থ বাসভবনের সামনে প্রায় দু’শত সেলুন শ্রমিক ও কর্মচারীদের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। সকালে তিনি সংবাদপত্রের হকারদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওন, সেলুন শ্রমিক সমিতির সভাপতি গৌতম কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদসহ অন্যান্যরা।
মুজিব বর্ষ উপলক্ষে শীতার্তদের মধ্যে শীত নিবারনের জন্য নিজস্ব উদ্যোগে মেয়র নজরুল সেলুন শ্রমিক কর্মচারীদের মধ্যে প্রায় দুইশত কম্বল বিতরণ করেন। তিনি অসহায় ও শীতার্তদের আত্ম মানবতার সেবক হিসেবে এ সমস্ত কম্বল বিতরণ উদ্যোগ নেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর