মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে ব্যাংক কর্মচারীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগরে নূর ইসলাম নামে এক ব্যাংক কর্মচারীর বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে বিভিন্ন প্রজাতির গাছ ও সীমানা প্রাচীর। শুক্রবার ভোর রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে। অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ব্যাংক কর্মচারী নূর ইসলাম জানান, তিনি খুলনার অগ্রনী ব্যাংক বয়রা শাখায় পিয়ন পদে কর্মরত আছেন।

 

বৃহস্পতিবার বিকালে কর্মস্থল থেকে বাড়ি পৌঁছান। শুক্রবার ভোর রাতে বাবা মমজেদ আলী মোল্যার চিৎকারে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেরিয়ে দেখেন বসত বাড়ির সামনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও সীমানা প্রাচীর আগুনে পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে তা তিনি জানাতে পারেননি। বড় ধরণের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দিতে পারে মর্মে শুক্রবার দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

 

ব্যাংক কর্মচারী নূর ইসলামের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত সকলের শাস্তি দাবি করেছেন শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, অভিযোগ দায়ের হয়েছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর