সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বসতবাড়ী থেকে দুটি গোখরা সাপসহ শতাধিক ডিম উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ী থেকে দুটি বড় গোখরাসহ শতাধিক গোখরা সাপের ডিম উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে এসব সাপ উদ্ধার করা হয়। এসময় আরো অর্ধশতাধিক সাপের ডিম পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে আব্দুল মান্নান তার শোবার ঘরে মেঝেতে একটি গর্ত দেখতে পান। কিছুক্ষণ পর তিনি ওই গর্তের আশেপাশে কয়েকটি গোখরা সাপের বাচ্চাকে ঘোরাফেরা করতে দেখেন। তখন তিনি বাড়ির অন্যান্য সদস্য ও এলাকাবাসীদের সাহায্যের জন্য ডাকেন। প্রতিবেশীরা লাঠিসোটা ও কোদাল নিয়ে এসে ঘরের মেঝের ওই গর্ত খনন শুরু করে। এ সময় ওই গর্ত থেকে শতাধিক গোখরা সাপের বাচ্চা ও অর্ধশতাধিক ডিম সহ দুটি বড় গোখরা সাপ বের হলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে লোকজন। পরে এসব সাপ ও ডিম নষ্ট করে বাড়ির পাশে গর্ত করে পুঁতে ফেলা হয়। এরপর এলাকাবাসী আশেপাশের এলাকায়ও সাপ আছে কিনা অনুসন্ধান চালায়।

রাঙ্গালিয়া গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নানের বাড়ির পরিবারের সদস্যদের সৌভাগ্য যে কাউকে সাপ দংশন করেনি। গোখরা সাপের বাচ্চাগুলো বড় হলে ওই বাড়ির মানুষ সহ এলাকার মানুষের জন্য কত বড় বিপদজনক হতো। যাই হোক এলাকাবাসীদের সহযোগিতায় সাপগুলো মারা সম্ভব হয়েছে। এখন কিছুটা হলেও এলাকাবাসী বিপদমুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর