মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

৯৮ লাখ টাকার কালভার্ট আছে সড়ক নেই!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

৯৮ লাখ টাকা ব্যয়ে প্রায় এক বছর পূর্বে সুবিশাল কালভার্ট নির্মান করা হলেও সংযোগ সড়কের দুই পাশে মাটির কাজ শেষ না করায় স্থানীয় বাসিন্দাদের সুবির্ধার পরিবর্তে চরম ভোগান্তিতে পরতে হয়েছে। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম এলাকায়।
জানা গেছে, ওই গ্রামের পাশে তুলাতলি খাল পারাপারের জন্য স্থানীয়দের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এলজিইডি বিভাগ থেকে একটি সুবিশাল কালভার্ট নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের চলাচলের সুবিধার্থে কালভার্টটি নির্মান করা হলেও ঠিকাদার দুইপাশের সংযোগ সড়কে দীর্ঘ একবছরেও মাটির কাজ শেষ না করায় স্থানীয়দের চরম দুর্ভোগে পরতে হয়েছে। সংযোগ সড়কের অভাবে দুই গ্রামের বাসিন্দাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার হতে হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, কালভার্ট নির্মাণের পর তারা আনন্দিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে কালভার্টের দুই পাশে সংযোগ সড়কে ঠিকাদার মাটির কাজ না করে ফেলে রাখায় কালভার্টটি এখন তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের জরুরি ভিত্তিতে মাটির কাজ করানোর জন্য ভূক্তভোগিরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সূত্রমতে, ৯৮ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালের জানুয়ারি মাসে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্টের নির্মাণ কাজ শুরু করেন। জনগুরুত্বপূর্ণ ওই কালভার্টটি নির্মানের প্রায় একবছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার্টের দুইপাশের সংযোগ সড়কের মাটির কাজ না করে ফেলে রাখে। ফলে কালভার্টটি স্থানীয়দের কোন উপকারেই আসছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর