সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে মাদকসহ একজন আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বুইকরা ড্রাইভারপাড়া ৫নং ওয়ার্ড এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে ৫০পিচ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। ২২জানুয়ারী (শনিবার) সকাল ১০টার সময়, এসআই শাহ আলম,এসআই মনির,এসআই আকরামের নেতৃত্বে চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে, নওয়াপাড়া ড্রাইভারপাড়ার মহাসিন শেখের পুত্র মোঃ সাজু শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০পিচ ইয়াবাসহ আটক করেন। এবিষয়ে অভিযানে থাকা অভয়নগর থানার এসআই শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  মাদক ব্যবসায়ী সাজুকে ৫০পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

 

চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর