সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

শার্শায় সন্ত্রাসী ভাড়া করে তিন লাখ টাকার গাছ কর্তন

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

যশোরের শার্শার পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে মহিউদ্দীনের নামের এক অসহায় ব্যক্তির পৈত্রিক  ভিটার ৩ লাখ টাকা মুল্যের  ৬টি গাছ জোর পূর্বক কেটে নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছে ।

শুক্রবার বিকালে উপজেলার গোগা গ্রামে মহিউদ্দিনের পৈতৃক ভিটার এ গাছ কেটে নেয় গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের রমজান আলীর ছেলে হবিবার ও মাহবুব আলীর ছেলে আরিফুর রহমান। তবে এই গাছ কাটার সাথে মহিউদ্দিনের ভাই  মাসুম বিল্লাহও জড়িত এমনটিও অভিযোগ করেছে ভুক্তভোগির।

শুক্রবার সন্ধ্যায়  গোগা গ্রামে যেয়ে দেখা যায় তিন লাখ টাকা মুল্যের  ৬ টি গাছ কেটে নিয়ে গেছে।  তবে এর একটি গাছের গুড়ি ঘটনাস্থলে পড়ে রয়েছে।

ভুক্তভোগি মহিউদ্দিন জানান, তার ভাই মাসুম বিল্লাহ তার শরীকের অংশ আগে থেকেই বিক্রি করেছে। সে এখন পৈত্রিক  ভিটার ওই গাছের কোন অংশের দাবীদার নয়।  হঠাৎ করে ১৫ থেকে ১৬ জন লোক তাদের ভিটা বাড়ির  সকল গাছ কাটতে আসলে বাঁধা দেওয়া হয়। এসময় ছোট ভাই মাসুমের কাছ থেকে গাছ কিনেছে জানিয়ে বাধা উপেক্ষা করে ৬টি বড় গাছ তারা কেটে নেয়।  গ্রাম্য শালিশে গাছ কাটতে নিষেধ করলেও  সন্ত্রাসী বাহিনী কেউ  শোনেনি। পরে ন্যায় বিচার পেতে শার্শা থানায় তার ভাই মাসুম ও তার সন্ত্রাসী বাহিনীদের নামে পুলিশে  অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।

এদিকে গাছ কাটার সাথে জড়িত মাসুম বিল্লাহর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি কোন সদত্তোর দিতে পারেননি।

এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পারিবারিক ভাবে মিমাংশা করতে বলা হয়েছে। যদি সেটা না হয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর