শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনকারী স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১:১০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনকারী স্বামীতে গ্রেফতার করেছেপু পুলিশ।থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার আস্কর গ্রামের রনজিত বাড়ৈর ছেলে রমেন বাড়ৈর (৪০) এর সাথে ২০০২ সালে সামাজিকভাবে বিয়ে হয় দিপালীর। তাদের দাম্পত্য জীবনে দু’টি ছেলে সন্তান রয়েছে।

বিয়ের কিছুদিন যেতে না যেতেই রমেন স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ৩লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিলো। দিপালী যৌতুকের টাকা দিকে অস্বীকার করায় প্রায়ই দিপালীকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলো স্বামী রমেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রমের তার স্ত্রীকে যৌতুকের জন্য বেদম মারধর করে।

এঘটনায় স্ত্রী দিপালী ওই দিন বিকেলে স্বামী রমেনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী রমেনকে গ্রেফতার করে। স্ত্রীর দায়ের করা অভিযোগ মামলা রেকর্ড করে নং-২৫ (২৫.৬.২০) ওই মামলায় বৃহস্পতিবার গ্রেফতারকৃত রমেনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর