সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার-৪

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলো-রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর