শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় নানা কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসুচি পালন করে।

দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্য্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সিনিয়র সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার সহ অন্যরা।
দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং বিকেলে ঐতিহাসিক ১০ জানুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর