শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বিশ্বশান্তি ও মানব কল্যাণে সনাতন ধর্মসভা ও ৪০ প্রহর ব্যাপী অখণ্ড তারকব্রক্ষ্র মহানামযজ্ঞানুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা-গোবিন্দ অপ্রাকৃত লীলা মাধুরী  অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৯ টায় উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার বলরাম জিউ মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
 বুধবার রাত ৯ টায় ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। পরে মন্দির কমিটির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র সাহা’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি তানভীর ইমাম। এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দত্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠান টি সঞ্চালন করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিরুল ইসলাম আরজু। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর