শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শকসহ নিহত ৪ আহত ২০

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
আপডেট সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:৫১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোজা নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ব রাস্তায় অটোভ্যানকে চাপা দিলে ঘটনা স্থলেই এক নারীসহ চারজন জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোও অন্তত ২০ জন। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস যাত্রীবাহী বাস শুক্রবার সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় পৌছে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা এক নারীসহ চারজন মারা যান। গুরুতর আহত হয় অন্তত ২০ জন।
নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী সফুরা বেগম (৬২), পুলিশ সুপারের কার্যালয় রাজশাহীতে কর্মরত, নাটোর জেলার বাগাতীপাড়া গ্রামের পুলিশ পরিদর্শক সত্যদ্রনাথ প্রামানিক (৫৪), শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ধারনা করছে থানা প্রশাসন।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ, হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরন করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর