শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় পুলিশে নিয়োগপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দিলো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদ্য পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত ১৩ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার সকালে থানা চত্বরে পুলিশ বাহিনীতে প্রাথমিক নিয়োগপ্রাপ্তদের এ সংবর্ধনা দেওয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, পুলিশ বাহিনীতে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদে উল্লাপাড়া উপজেলায় ১৩ সদস্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্তদের মঙ্গলবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সংবর্ধনা প্রদান করেন। মাত্র ১০০ টাকার আবেদন খরচে তারা এই পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন। আগামীতে ছয় মাসের ট্রেনিং শেষে বিভিন্ন থানায় দায়িত্ব পালনের জন্য পদায়ন হবেন এসব পুলিশ কনস্টেবল।
পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্ত আদুরি, রিয়া ও ফাতিমা জানান, মাত্র একশো টাকার আবেদনে পুলিশ বাহিনীতে চাকুরী পেয়ে তারা খুবই খুশি। ভবিষ্যতে দেশ ও পুলিশ বাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন তারা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর