সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ঋণ দেয়ার নামে সঞ্চয় গ্রহনের পরে এনজিও লাপাত্তা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও বেকার যুবকদের ঋণ দেয়ার নাম করে কয়েক কোটি টাকার সঞ্চয় উত্তোলন করে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে আর.কে ফাউন্ডেশন নামের একটি ভূঁইফোর এনজিও। প্রতারনার স্বীকার হওয়া শতাধিক ব্যক্তিরা সকলেই বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
প্রতারণার স্বীকার উপজেলার বাউরগাতি গ্রামের শওকত লস্কর, নন্দনপট্টি গ্রামের কামাল হাওলাদার ও রাজাপুর গ্রামের সুজন হাওলাদারসহ একাধিক ভুক্তভোগীরা জানান, আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের অশোক মন্ডল, রাব্বি সরদারসহ আরও ভুক্তভোগীরা জানান, আরকে ফাউন্ডেশন নামের একটি এনজিও ক্ষুদ্র ঋণ দেয়ার নাম করে তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় গ্রহন করেছে।
সোমবার তাদের মধ্যে ঋণ বিতরনের দিন ধার্য ছিলো। সে অনুযায়ী ঋণ গ্রহনের জন্য তারা খাঞ্জাপুর এনজিও’র কার্যালয়ে আসলে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ওই অফিসের মো. তৌহিদুল ইসলাম নামের ব্রাঞ্চ ম্যানেজারের ভিজিটিং কার্ডের ০১৯৫১৩২২৫৪১ নম্বরে এবং শিশির নামের ফিল্ড অফিসারের ০১৯৬৬৯৫৩৫৯৭ নম্বরে ফোন করলে নম্বর বন্ধ থাকায় তারা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ভুক্তভোগিরা আরও জানান, প্রতারক চক্রটি যার ভবনের ভাড়াটিয়া ছিলো তারাও রহস্যজনক কারনে কোন প্রকার তথ্য না রেখেই এনজিও অফিস ভাড়া দিয়েছে। যার ফলে প্রতারক চক্রদের সনাক্ত করা কঠিন হয়ে পরছে।
ওই ভবন মালিক টুটুল হাওলাদারের শশুর এচাহাক হাওলাদার জানান, তার মেয়ে জামাই প্রবাসে থাকায় তিনি (এচাহাক) অফিসটি ভাড়া দিয়েছেন। জানুয়ারীর ১ তারিখ থেকে ভাড়াটিয়াদের সকল কাগজপত্র দেয়ার কথা ছিলো।
এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিষয়টি শুনে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর