শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় মহাশ্মশানে ভাংচুর গুড়িয়ে দিলো লাইট পোস্ট(ভিডিও)

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহাশ্মশানের কালী মন্দিরের পাম্প, মেশিন ও শ্মশান চত্বরের সকল বৈদ্যুতিক লাইট পোস্ট ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে শ্মশানের বেশ ক্ষতি হয়েছে।
উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ঘোষগাঁতী মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য গৌতম কুমার দত্ত অভিযোগ করেন, দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রনোদিতভাবে শ্মশানে এই ভাংচুর চালায়। রাতে এখানে কোন পাহারার ব্যবস্থা নেই।
স্থানীয় বাসিন্দা সুসান্ত কুমার কর্মকার জানান,রাতে শ্মশানের সকল লাইট জ্বালিয়ে দিয়ে মূল ফটক তালা দিয়ে তিনি বাড়িতে যান। দুবৃর্ত্তরা গভীর রাতের কোন এক সময় এ জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে।

গৌতম দত্ত আরো জানান, উল্লাপাড়ার হিন্দু সম্প্রদায়ের অনুরোধে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম কিছুদিন আগে শ্মশান চত্বরে রাতের বেলায় আলোর ব্যবস্থা করতে বেশ কয়েকটি বৈদ্যুতিক লাইট পোস্ট বসান। সেই লাইটগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর