শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

তাড়াইলের ৫ জন কুখ্যাত জুয়ারী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২০, ৬:১৫ অপরাহ্ন

নাঈম ইসলাম বাঙালি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

নাঈম ইসলাম বাঙালি ,তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ ৬ জন কুখ্যাত জুয়ারীকে গ্রেফতার করেছে। তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের মেষগাঁও গ্রাম থেকে সোমবার (২২ জুন ২০২০) রাত ১ টার সময় পাটক্ষেত থেকে ৬ জন কুখ্যাত জুয়ারীকে গ্রেফতার করেছে। জুয়ারীরা হল, উপজেলার রাউতি ইউনিয়নের মেষগাঁও গ্রামের আবদুল বারীর ছেলে সাইদুর রহমান (৩৫), আবদুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৩০), মৃত মুজিবুর রহমানের ছেলে শফিউল্লাহ (৩০), মৃত আরব আলীর ছেলে শামসু মিয়া (৩৫) ও দাউদপুর বাশাঁটী গ্রামের মৃত একিন আলীর ছেলে ইউসুফ মিয়াকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১ টায় তাড়াইল থানা পুলিশ পানি পেয়ে পাটক্ষেত থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 

আরো জানা যায়, বর্ষাকালীন সময় ছাড়াও এরা বিভিন্ন সময় দলবদ্ধ হয়ে জুয়া খেলার আসর জমিয়ে থাকে। এরা এলাকার সবচেয়ে বড় কুখ্যাত জুয়ারী হিসেবে পরিচিত। তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ৬ জন জুয়ারীর নামে মামলা দায়ের করে মঙ্গলবার কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নভেল করোনাভাইরাস (কোভিট-১৯) এর কারণে এতদিন মাদক,জুয়ারীসহ অপরাধীদের গ্রেফতারের বিষয়টা শীতিল ছিল। এখন পুরো দমে এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর