বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে মা ও ছেলেকে কুপিয়ে জখম

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

তুচ্ছ ঘটনার জেরধরে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম মাহিলাড়া গ্রামের।

বুধবার সকালে ওই গ্রামের মৃত শহর আলী মৃধার পুত্র আবুল বাশার জানান, একই এলাকার ট্রাক্টর চালক কুদ্দুস মৃধাকে আমার বোরো আবাদের জমিতে চাষ দেওয়ার কথা বললে সে (কুদ্দুস) অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অন্য একজন ট্রাক্টর চালক মঙ্গলবার সকালে ওই জমি চাষ দেয়ার জন্য গেলে জমি চাষে বাঁধা প্রদান করে কুদ্দুস ও তার লোকজন। এসময় তার (আবুল বাশার) স্ত্রী হাসিনা বেগম ও পুত্র নাঈম মৃধা জমি চাষে বাঁধা প্রদানের বিষয়টি জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে কুদ্দুসের ভাই সাহেব আলী মৃধা এবং তার পুত্র পারভেজ মৃধাসহ অন্যান্যরা ধারালো দা দিয়ে হাসিনা ও তার পুত্র নাঈমকে কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর