সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ ব্যবসায়ী আটক 

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১:৩১ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার   নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে  মাদক-সহ  রুহুলআমিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
জানা যায়, ২ ডিসেম্বর  (বৃহস্পতিবার) সকাল আনুঃ ৮ টার সময়, অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডলের নেতৃত্বে, এসআই শাহ্আলম, এসআই বনিআমিন, এসআই আকরাম হোসেন সহ থানা পুলিশের একটি চৌকস টিম নওয়াপাড়া স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি) অফিসের উত্তর- পূর্বপাশের শিশুতলা এলাকায় রেলওয়ে ভূমির অবৈধ দখলকৃত কুড়ে ঘরে অভিয়ান চালিয়ে,৭০০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা এবং নগদ ২২০০/ টাকা-সহ মৃত- খলিলুর রহমানের পুত্র মোঃ রুহুলআমিন কে গ্রেফতার করে।
এবিষয়ে ওসি মিলন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজা, ২০ পিস ইয়াব ও মাদক বিক্রি’র নগত ২২০০ টাকা-সহ রুহুলআমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর