রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

আটঘরিয়ায় আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশি ৫২জন

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৫:২৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে তফসিল ঘোষনা হয়েছে। ভোট গ্রহন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মেয়র ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া ৫২জন প্রার্থী। আটঘরিয়া পৌরসভায় মোট আওয়ামী লীগের ৬জন মেয়রপদে মরিয়া হয়ে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে লবিং তদবির চালিয়ে যাচ্ছেন।

আটঘরিয়া পৌর মেয়র হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম ফনি মিয়ার সুযোগ্য পুত্র আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত বর্তমান সভাপতি ও মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সিনিয়র সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হোসেন আলী বিশ^াস, পৌর আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আলী সুজা মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাজী জুয়েল।

আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪৬জন। এর মধ্যে মাজপাড়া ইউনিয়নে চেয়ারম্যানপদে আওয়ামী লীগের মনোনয়ন প্রতাশী ১২ জন। এরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চারবার নির্বাচিত মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া প্রমূখ।

দেবোত্তর ইউনিয়নে চেয়ারম্যানপদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮জন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল সহ আরও রয়েছেন। একদন্ত ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যানপদে মনোনয়ন প্রত্যাশি ৯জন। এরা হলেন একদন্ত আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসমাইল সরদার সহ আরো রয়েছেন।

লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রত্যাশি ১১জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার সহ আরো রয়েছেন। চাঁদভা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রত্যাশি ৬জন। এরা হলেন চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল সহ আরো রয়েছেন।

মেয়র, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রচারনায় এখন পৌরসভা ও ইউনিয়নগুলোতে সরমগরম উপজেলার জনপদ। বিভিন্ন হাট বাজার রাস্তা ও বাড়ীর সংলগ্নে চা স্টলে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। প্রার্থীরা দোয়া চেয়ে টানাচ্ছে ব্যানার ও পোস্টার। মেয়র, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন জোরে সোরে। ভোটের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীরা মতবিনিময় ও গনসংযোগ চালিয়ে যাচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর