শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

গৌরনদীতে বিয়ের প্রলোভনে যুবতী ধর্ষণ, পুত্র সন্তান প্রসব *ধর্ষক প্রেমিক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২০, ৭:২০ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:

প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণে অন্তঃস্বত্তা, অতঃপর পুত্র সন্তান প্রসবের পর অস্বীকার করায় দীর্ঘদিন ছেলের পিতৃ পরিচয়ের দাবিতে বিভিন্নস্থানে ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে অবশেষে থানা পুলিশের দারস্থ হয়েছেন এক যুবতী মা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত প্রেমিক হৃদয় ফকিরকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত লম্পট ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার চৌকস এসআই মোঃ খায়রুল আলম এজাহারের বরাত দিয়ে জানান, ওই গ্রামের এক দিনমজুরের কন্যার (২৪) সাথে গত ছয় বছরপূর্বে প্রতিবেশী বাচ্চু ফকিরের পুত্র হৃদয় ফকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে জোরপূর্বক হৃদয় ওই যুবতীর সাথে একাধিকবার শারিরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরবর্তীতে প্রেমিক হৃদয়কে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে সে (হৃদয়) ঢাকায় পালিয়ে যায়।

 

পরবর্তীতে গত দুইবছর পূর্বে ওই অন্তঃস্বত্তা প্রেমিকা একটি পুত্র সন্তান প্রসব করে। এসআই মোঃ খায়রুল আলম আরও জানান, ওই যুবতী তার পুত্রের পিতৃ পরিচয়ের দাবিতে প্রথমে হৃদয়ের বাড়িতে গিয়ে উঠলেও প্রেমিক হৃদয় ফকির ও তার পরিবারের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে এলাকার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে রবিবার রাতে থানা পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় ধর্ষণ মামলা দায়েরের পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় ফকিরকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর