মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ই-পেপার

দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কফিন মিছিল ও সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৭:৪১ অপরাহ্ণ

জ্বালানি তেল-দ্রব্যমূল্য-গাড়ি ভাড়া বৃদ্ধি-দুর্নীতি বন্ধের দাবিতে প্রতিকী কফিন মিছিল ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ নভেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এসময় বক্তারা বলেন,  করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধ্বসের মুখে জনগনের পক্ষে না থেকে ভোগান্তি-দূর্ভোগ বাড়ানোর জন্য নির্মম সিদ্ধান্ত গাড়ি ভাড়া-জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়া আমজনতার জন্য শাখের করাত। তাই চাই দ্রুত দ্রব্যমূল্য-গাড়ি ভাড়া-জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরকার অবস্থান নেবে। বক্তব্য রাখেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, আব্দুর রহমান, মিজানুর রহমান, রাকিব ঢালী, ইভানা শাহীন প্রমুখ।

গাড়ি ভাড়া, জ্বালানি তেলের দাম ও দ্রব্যমূল্য সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরো বড় কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে মোমিন মেহেদী বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির সাথে আমজনতা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা গাড়ি ভাড়াসহ সকল দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং টিম দ্রুত গঠনের দাবিতে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর