বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, মামলা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী প্রচারণা ক্যাম্প হিসেবে পরিচিত স্বপ্ন চুড়া ক্লাব থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আল আমিন সরকার ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন  করছেন।
এ ব্যাপারে মামলার বাদী  উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোতাহার হোসেন অভিযোগে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে তিনি একদল পুলিশ নিয়ে উক্ত স্বপ্ন চুড়া ক্লাবে অভিযান চালান। এসময় আল আমিন চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির বেশ কয়েকজন সদস্য ওই ক্লাবে উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবই পালিয়ে যান। পরে পুলিশ ক্লাবে ঢুকে  ২টি রামদা, ১টি হাসুয়া ও ৪৮টি লাঠি সেখান থেকে উদ্ধার করে। উপপরিদর্শক আরো জানান, উদ্ধারকৃত এসব দেশীয় অস্ত্র নির্বাচনী প্রচারণায় সহিংসতা চালানোর জন্য ওই ক্লাবে আনা হয়েছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। তিনি বৃহস্পতিবার রাতেই চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মমিন ভুইয়া, তাকমিদুর রহমান দুলাল, মনিরুজ্জামান মনি, আরিফ হোসেন, সুজন, বাবু, টুটুল, রাব্বিসহ প্রায় ২৫ জনের নামে উল্লাপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আল আমিন  সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বপ্ন চুড়া ক্লাবটি তার নির্বাচনী ক্যাম্প নয় বলে উল্লেখ করে জানান, এই ইউনিয়নে তার ব্যাপক জনসমর্থন থাকায় বিপক্ষ দল তাকে ফাঁসানোর জন্য এবং তার সম্মান ক্ষুন্ন করার জন্য ওই ক্লাবে দেশীয় অস্ত্র রেখে পুলিশকে ফোন দিয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর