শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কে,এম আল আমিন :
আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৬:২৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ শুক্রবার ( ২৯ অক্টোবর) সকালে কামাড়পাড়া ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)। স্থানীয়রা জানান, স্থানীয় একটি মিস্টির দোকানে কাজ করতেন গৌরাঙ্গ ঘোষ । প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মিস্টির দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ওসি আরও বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আচরের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্তের রিপোর্ট
পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর