রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় সলপ ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৩:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২৭ অক্টোবর বিকেল ৩ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে বিশেষ নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সলপ ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এর সভাপতিত্বে বিশেষ নির্বাচনি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। তিনি বলেন আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন নির্বাচনে সলপ ইউনিয়ন থেকে ইঞ্জিনিয়ার শওকাত ওসমানকে দ্বিতীয় বার নৌকা প্রতিক দিয়ে মনোনয়ন করেছে প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা। আমি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের আহব্বান জানাই সলপ ইউনিয়ন আওয়ামীলীগের ইউনিয়ন, সলপ ইউনিয়ন তানভীর ইমাম এমপি মহোদয়ের ইউনিয়ন এখানে জামাত বিএনপি কোন সুযোগ নেই থকবে না। কারন তাদের নিজেদের পায়ের তলায় মাটিই নেই। জামাত বিএনপির সঙ্গে কেহ অতাত করলে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য দেওয়ান মফিজ উদ্দিন ভোলা, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি সদস্য আলম খান, সলপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি শরিফুল ইসলাম লিটন, আসাদুজ্জামান রিটু, ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি লিটন হোসেন বাবু, সলপ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি সজল প্রমুখ। সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজি এহসানুল হাসান সন্টু বিশেষ নির্বাচনি মতবিনিময় সভা সঞ্চালন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর