মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোলে কুল চাষির দেড় বিঘা জমির কুলগাছ কেটে নষ্ট করলো দূর্বৃত্তরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
যশোরের বেনাপোল গয়ড়া গ্রামের হোসেন আলীর ছেলে রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুলবাগান শুক্রবার দিবাগত রাতে কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা।
এ ব্যাপার বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কুল চাষি রেজাউল ইসলাম।
কুল চাষি রেজাউল ইসলাম জানান, আমি আজ দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় আমার কুলবাগানে ঔষধ স্প্রে করতে যায়। যেয়ে দেখি আমার দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি গাছ কে বা কারা কেটে দিয়েছে।
কারা কেটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
আমার কারোর সাথে কোন শত্রুতা নাই। তারপরেও আমার এহেন ক্ষতি সাধন করা হয়েছে।
কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমার পূর্বে কারও সাথে কোন  শত্রুতা নেই। তাই কাউকে সন্দেহ করতে পারছি না।
এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন রেজাউল।
বেনাপোল গয়ড়া ওয়ার্ড মেম্বার মনির হোসেন মিন্টু বলেন, আমিও শুনেছি কে বা কারা রাতের আধারে রেজাউলের বাগানের কুলগাছ কেটে ধ্বংস করে দিয়েছে। এটা একটা নিন্দা নীয় ব্যাপার বলে তিনি মনে করেন। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, আমি শুনেছি কুলগাছ কাটার ঘটনায় ক্ষতি গ্রস্ত ওই চাষি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর