শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ফেন্সিডিলসহ নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরীসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৫:৪৬ অপরাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
মাদক বিরোধী পৃথক অভিযানে নীলফামারী সদর থানা পুলিশ ৫৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে নীলফামারী সরকারি কলেজের নৈশ্য প্রহরী মোকছেদ আলীকে (৩৫)।
অপর দিকে জেলার ডিবি পুলিশের অভিযানে ডিমলা উপজেলার ডালিয়া নামক স্থানে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয় দুই মাদক ব্যবসায়ীকে। এরা হলো লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ভুটিয়া মঙ্গল এলাকার আরিফুল ইসলাম আরিফ(২২) ও আব্দুল জলিল(২৪)। এ ছাড়া মাদক মামলায় দেড় বছরের সাজা প্রাপ্ত পলাতক জেলা সদরের পঞ্চপুকুর সবুজপাড়া গ্রামের আব্দুস সামাদকে(৫০) গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়।
নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানায়, গোপন সংবাদে গতকাল বুধবার রাতে নীলফামারী সরকারী কলেজের পশ্চিম প্রান্তের পেছনের গেটে কলেজ স্টেশন সংলগ্ন এলাকায় এসআই হারিছুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কলেজের নৈশ্যপ্রহরীকে আটক করে। এ সময় তার কাছে পাওয়া যায় ৫৬ বোতল ফেন্সিডিল। সে রাতের আধারে চুপিসারে এই মাদক বিক্রি করে থাকে। জিজ্ঞাসাবাদে সে জানায় পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট আঙ্গারপাড়া এলাকার এক মাদক ব্যবসায়ীর নিকট হইতে ৬৭ হাজার টাকা দিয়ে মোট ৫৬ বোতল ক্রয় করে আনে। উক্ত নৈশ্যপ্রহরী হাড়োয়া কলেজ স্টেশন পাড়ার নকু মাহমুদের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর দিকে একই রাতে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া বাজার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লালমনিরহাট জেলার উক্ত দুউজনকে গ্রেফতার করা হয়। ডিবি ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিরা ইয়াবা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলো। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে জিআর ১১৮/১৫ সংক্রান্ত মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ, কে গ্রেফতার করা হয়। সে সদরের পঞ্চপুকুর ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তাকেও আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারে প্রেরন করা হয়।
নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম) জানান, মাদক মুক্ত নীলফামারী গড়তে পুলিশের পক্ষে সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর