সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

দেশের দুর্যোগে বসুন্ধরা গ্রুপ আশার আলো জাগিয়েছে : সেতুমন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২০, ৩:০৮ অপরাহ্ন

চলনবিলের আলো অনলাইন:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বসুন্ধরা গ্রুপ মানবিক কল্যাণে এগিয়ে এসেছে। নির্মাণ করেছে বিশাল হাসপাতাল। দুর্যোগকালে তাদের এ প্রয়াস আশার আলো জাগিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে মানবিক কল্যাণে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।

আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনা সংকট মোকাবেলায় বিএনপির টাক্সফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই আজ আমাদের চেয়েও পৃথিবীর অন্যান্য দেশে ভয়ঙ্কর রূপে আবির্ভুত হয়েছে করোনাভাইরাস। এসব দেশের কোনো একটিকে কি আপনি দেখাতে পারবেন, যে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে?

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ যেসব দেশে টাক্সফোর্স হয়েছে সেগুলো চিকিৎসা তথা ভ্যাকসিন রিলেটেড, সেটা রাজনৈতিক কোনো টাক্সফোর্স নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার কি করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই। আজ ইকোনোমিস্টসহ প্রেস্টিজিয়াস আন্তর্জাতিক সাময়িকীগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে এবং তার সরকারের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, তিনি কাজে বিশ্বাসী। সরকারের ভুল হলে সংশোধনের পরামর্শ দিন। ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর একপেশে সমালোচনা এক নয়। যেকোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ শেখ হাসিনা ইতিবাচকভাবে দেখেন।

এ সময়ে ওবায়দুল কাদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ সমাজের সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর