রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

“জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রত্যাশী মাহমুদুল হাসান”

কে,এম আল আমিন:
আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১:৪০ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্বনাব মাহমুদুল হাসান ওরফে মাহমুদ আলী মেম্বার।

প্রতিনিয়ত উঠান বৈঠক, পথ সভা, মতবিনিময় সভাসহ গণসংযোগ করে চলেছেন তিনি। স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বুকে লালন করে আগামী ইউপি চেয়ারম্যান পদে মাহমুদুল হাসান ওরফে মাহমুদ আলী মেম্বার রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।

খাসপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্বনাব মাহমুদুল হাসান ওরফে মাহমুদ আলি মেম্বার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ও মডেল ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছি।

ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্বনাব মাহমুদুল হাসান ওরফে মাহমুদ আলী আলি মেম্বার মানুষের আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদারী হিসেবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে অন্য সকল প্রার্থীদের মধ্য তার জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি।

খাসপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন মাহমুদুল হাসান ওরফে মাহমুদ আলী মেম্বার মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন সহ একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হিসেবে মাঠে কাজ করে চলেছেন। অসহায় মানুষের দ্বার প্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং তিনি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী ও ভাঙ্গন কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

এলাকায় খোজ নিয়ে জানা যায়, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হয়ে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন।

মাহমুদুল হাসান ওরফে মাহমুদ আলী মেম্বার বলেন জনগনের কল্যাণে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগের রাজনীতি করি। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি। দল আমাকে নৌকার মাঝি করলে আমার বিজয় নিশ্চিত।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর