সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে স্কুল খোলার প্রথম দিনেই শ্লীলতাহানির শিকার ছাত্রী

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩১ অপরাহ্ন

করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলার প্রথম দিনেই সিরাজগঞ্জের তাড়াশে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১টার দিকে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরীয়া গ্রামের আব্দুল মজিদের বখাটে ছেলে আতিকুল ইসলাম আতিক (২২)। অভিযোগ সূত্র জানায়, উপজেলার একটি বিদ্যালয়ের ওই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার্থী। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সে ক্লাস করতে স্কুলে যায়। স্কুল শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বখাটে আতিকুল ইসলাম আতিক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় স্কুলছাত্রীর চিৎকার করলে তার সঙ্গে থাকা সহপাঠীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে আতিক স্কুলছাত্রীর মুখ অ্যাসিডে ঝলসে দেবেন ও সহপাঠীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে ওই স্কুলছাত্রী ও তার সহপাঠীরা স্কুলে ফিরে গিয়ে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানান। পরে কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রীর অভিভাবক তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম সাংবাদিকদের জানান, স্কুলছাত্রী ও তার সহপাঠীরা আমার অফিসে এসে শ্লীলতাহানির অভিযোগ করে। আমি তাৎক্ষনিকভাবে বিষয়টি থানার ওসিকে দ্রুত ওই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছি। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক সাংবাদিকদের জানান, আমি ওই স্কুলছাত্রীর অভিযোগটি গ্রহণ করে থানার সেকেন্ড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর