বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সলঙ্গায় গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “লাল সবুজ উন্নয়ন সংঘ”র আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ নেন।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সলঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এফ এম জহুরুল ইসলাম ও সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার।সম্মানীত ব্যক্তিবর্গ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, লাল সবুজ উন্নয়ন সংঘ উল্লাপাড়া শাখার সভাপতি অরিন ইসলাম ইমন, সাধারণ সম্পাদক নাদিম মিয়া, রায়গঞ্জ শাখার সভাপতি অমিত কুমার মাহত, সাংগঠনিক সম্পাদক হাবিল শেখ ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় ৫ আগষ্ট থেকে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী শুরু করেছেন।
আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছে। এ বছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা বলে জানান।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর