বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় বিপুল পরিমাণ বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের এ বি কমপ্লেক্সের তৃতীয় তলা একটি বাসায় মঙ্গলবার অভিযান চালিয়ে ১শ ৪৩ ক্যান বিয়ারসহ ২ জনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃত ২ জন হলেন, সদর উল্লাপাড়া ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিলন হোসেন (৩৪) এবং পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের কালাচাঁদ সরকারের ছেলে অমিত সরকার (২৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তারা দু’জনই মাদক ব্যবসায়ী। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর