মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় বৃদ্ধা শাশুড়িকে নির্যাতনকারী সেই পুত্রবধূ কারাগারে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে ৯৫ বছরের বৃদ্ধা শ্বাশুরীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার পুত্রবধূকে শিখা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আটক করা পুত্রবধূ শিখা রানীকে একমাত্র আসামী করে নির্যাতিতার মেয়ের ঘরের নাতী চন্দন সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শিখা রানীকে আটক করেন। এ সময় আহত বৃদ্ধাকে প্রয়োজনীয় ওষুধ, ফল এবং খাদ্য সামগ্রী সহায়তা করেন তিনি। এ ঘটনায় নির্যাতিতার নাতী চন্দন সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুত্রবধূ শিখাকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, ৯৫ বছরের বৃদ্ধা জ্ঞানদা বেপারীর শরীরে করোনা ভাইরাসের জীবানু থাকার কথা বলে গত দুই মাস যাবত তাকে বসত ঘরে না রেখে ঘরের বাইরে বাড়ির একটি মন্দিরের খোলা বারান্দায় থাকতে বাধ্য করে পুত্রবধূ শিখা সরকার। গত সোমবার দুপুরে খাবার চেয়ে না পেয়ে তার নামে উত্তোলনকৃত বয়স্ক ভাতার টাকা চান ছেলের বউর কাছে বৃদ্ধা শ্বাশুরী। এতে তার ছেলে শ্রবন প্রতিবন্ধি অসুস্থ জগদীশ বেপারী ও তার স্ত্রী শিখা রানী ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তারা তাকে পিটিয়ে রক্তাক্ত করে। নির্যাতনের সময় বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে জগদীশের স্ত্রী শিখা রানী তাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং বিষয়টি কাউকে জানালে তাদের নামে মামলা করার হুমকি দেয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার রাতে ওসি মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আহত বৃদ্ধার মানবিক, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে অভিযুক্ত গৃহবধুকে আটক করে থানায় নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর