বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সলঙ্গার হাটিকুমরুলে যুবকের মরদেহ উদ্ধার

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে সাইদুর রহমান সাইদ (৪৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে রাজশাহীর বাঘমারার সাইপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সলঙ্গা থানার সাতটিকরি তালতলা মান্নানের হোটেলের কর্মচারী ছিলেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার সকালে হাটিকুমরুল নবরত্মপাড়ার হাসান আমিনের পরিত্যক্ত বাড়িতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে নেশা জাতীয়দ্রব্য সেবন করার পর মারা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর