রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে বর্ষা মৌসুমে নেই দেশি মাছ

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ২:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায়  বর্ষা মৌসুমেও দেশি মাছের আকাল চলছে। নদনদী, খাল-বিল, পুকুর-ডোবা ও জলাশয়গুলোতে এখন দেশি প্রজাতির মাছ খুব কমই পাওয়া যাচ্ছে। বর্তমানে উপজেলায় দেশি প্রজাতির মাছের স্থান দখল করেছে বিদেশি জাতের বিভিন্ন মাছ।

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের আরতদার বেল্লাল ও হামকুরিয়ার চরের আব্দুর রাজ্জাক জানান, আগে প্রতি বছর বর্ষা আসলেই পানিতে প্রচুর মাছ আসত। অধিকাংশ মানুষই ঐ মাছ শিকার করেই জীবিকা নির্বাহী করত। তখন জাল পেতে নদী থেকে পোনা ধরত না, যে কারণে বর্ষার পানিতে পোনা ভেসে যেত বিভিন্ন নদী-খাল-বিল ও জলাশয়ে। আর আর্শ্বিন-কার্তিক মাসে প্রচুর মাছ ধরা পড়ত। তারা বলেন, কৃষিজমিতে রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার এবং কারখানার বর্জ্যে নদী, নালা, খাল, বিল ও জলাশয়ের পানিতে মিশে বিষাক্ত হচ্ছে। এতে দেশি মাছ মরে যাচ্ছে। এছাড়া এক শ্রেণির মৎস্যজীবী অবাধে পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে দেশি মৎস্য প্রজননে বাধা সৃষ্টি করছে। সিরাজগঞ্জ উপজেলায় মৎস্য কর্মকর্তা  জানান, উপজেলায় দেশি জাতের মাছের উত্পাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় ১২টি মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। সেখানে মা-মাছ রক্ষার জন্য মৎস্য বিভাগ থেকে পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর