রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় আইনশৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১২:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) বেলা ১২টায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,জুঙ্গীবাদ, ধর্ষণ, ইভটিজিং এ সকল ঘটনা যে কেউ ঘটালে,তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার এ সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের। শুধু প্রশাসনের ভরসায় বসে থাকলে হবে না। আইন শৃংখলা বাহিনীকে সবার সহযোগীতা করতে হবে। তবেই দেশ থেকে উৎখাত হবে সকল ধরনের অপরাধ।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস,সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান, পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার,উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমূখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর