বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

ভারত থেকে পাঁচ দফায় ৯৮২ টন অক্সিজেন এলো দেশে

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ণ

ভারত থেকে পাঁচ দফায় মোট ৯৮২ টন তরল অক্সিজেন রেলপথে দেশে এলো। ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) পঞ্চম চালান নিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরপর শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শুরু হয়।

শুক্রবার (৬ আগস্ট) সকালে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান লিনডে এ নিয়ে রেলপথে ভারত থেকে পাঁচ দফায় মোট ৯৮২ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে এল।

ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস শেষে এগুলো সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নেওয়ার পর চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।
এর আগে, ভারত থেকে গত ২৪, ২৮ ও ৩০ জুলাই এবং ১ আগস্ট ২০০ টন করে তরল অক্সিজেন নিয়ে চারধাপে আসা ৮০০ টন তরল অক্সিজেন দেশে আসে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর