রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শের ই বাংলা স্টেডিয়াম দুই দিন বন্ধ

ক্রীড়া ডেস্কঃ
আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ
ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে নিশ্ছিদ্র জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শুরুর ১৪ দিন আগে থেকে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ ত্যাগ করা পর্যন্ত বিসিবিকে একগাদা বিধিনিষেধ ধরিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এমন অবস্থায় আজ শুক্রবার এবং শনিবার বন্ধ থাকছে শের ই বাংলা স্টেডিয়ামে প্রবেশের সব গেইট। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুমতি আছে এমন ব্যক্তি ব্যতীত সকলের জন্য দুই দিন (শুক্র-শনি) সকল গেইট বন্ধ থাকবে।
এদিকে স্টেডিয়ামের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করেন গণমাধ্যম কর্মীরা। তারাও ঢুকতে পারবেন না এই দুই দিন। বিসিবি থেকে বলা হয়েছে, আগামী ১ তারিখে গণমাধ্যম কর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হবে।
আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ হয়ে ৫ তারিখে বিরতি। ৬ ও ৭ তারিখে ম্যাচ খেলে একদিন বিরতি নিয়ে ৯ তারিখে খেলবে সিরিজের শেষ ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর