শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২০, ৬:১৫ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নগরীর রূপাতলী এলাকায় মামুন মাতুব্বর (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারী চাঁদাবাজ রাব্বী মৃধাকে গ্রেফতার ও র‌্যাব-৮ এর সদস্যরা রাব্বীর সহযোগী জিসানকে আটক করেছে। শনিবার দুপুরে উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, নিহত মামুন মাতুব্বর ওই এলাকার মাওলানা ভাসানী সড়ক এলাকার ভাড়াটিয়া এবং পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামের বাসিন্দা। দুই সন্তানের জনক মামুনের কাছে দীর্ঘদিন থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো একই এলাকার রফিকুল ইসলাম মৃধার মাদকাসক্ত পুত্র রাব্বি ও তার সহযোগিরা। শুক্রবার সন্ধ্যায় দাবিকৃত চাঁদার টাকার জন্য রাব্বি ও তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, শুক্রবার মধ্যরাতে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাব্বীর সহযোগী জিসানকে (২৫) ঝালকাঠীর সদর থানার কলেজ মোড় থেকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর