বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট পরিচালিত হবে

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১, ২:৫৪ অপরাহ্ণ

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে কোরবানির পশুর হাট পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার (১১ জুলাই) সকালে গুলশানের নগর ভবনে কোরবানির পশুর হাট মনিটরিং কমিটির সদস্য ও ইজারাদারদের সঙ্গে এক সমন্বিত সভায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী মোট ১০টি পশুর হাট বসানো হবে। পশুর হাটগুলো মনিটরিং করার জন্য ইতোমধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এই কমিটিতে ১২ জন কাউন্সিলর ছাড়াও ডিএনসিসির ২ জন ভেটেরিনারি কর্মকর্তা রয়েছেন।
তিনি বলেন, প্রতিটি হাটেই শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে একশত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, দুইশত গেঞ্জি এবং পর্যাপ্ত সংখ্যক মাস্ক দেওয়া হবে। এছাড়াও ইজারাদারদের পক্ষ থেকে সকল হাটেই হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করা হবে।
মেয়র বলেন, প্রত্যেকটি হাটে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যবস্থা করা হবে। হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় যথাযথ সভা অনুষ্ঠিত  হয়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর