রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে করোনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মুন্না হুসাইন(ভ্রাম‍্যমান)প্রতিনিধিঃ 
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৩:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে করোনায় আক্রান্ত হয়ে মো: জাকির হোসেন নামের এক ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সে তাড়াশ উপজেলার শোলাপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুর রহিমের ছেলে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মো: জাকির হোসেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে, ঢাকার শ্যামলী শাখায় কর্মরত ছিলেন। সেখানে তিনি করোনায় আক্রান্ত হলে এক সপ্তাহ আগে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাস কষ্ট শুরু হলে জরুরি ভাবে আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসা ধীনস্থায় ভোরে তিনি মারা যান।

জাকির হোসেনের লাশ এ্যাম্বুলেন্স যোগে তার নিজ বাড়ি শোলাপাড়া গ্রামে নিয়ে আসা হলে, দুপুর দুই টার সময় প্রশাসনের উদ্যোগে, স্বাস্থ্য বিধি মেনে বিশেষ ব্যবস্থায় জানাযা শেষে দাফন করা হয়।তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, বিএনপির সভাপতি স,ম, আফসার আলী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর