রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশের আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা 

মুন্না হুসাইন(ভ্রাম‍্যমান)প্রতিনিধিঃ 
আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১, ৫:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী তাড়াশের সড়ক-আঞ্চলিক সড়কগুলোতে খানাখন্দকে ও মাঝে মাঝে পিচ উঠে গর্ত হয়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত।

সড়কের কোথাও ভাঙতে ভাঙতে রাস্তা এত সরু হয়ে গেছে যে, যখন একদিকের যানবাহন পার হয় তখন অন্যদিকের যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়। আবার ভাঙা অংশে ঝাঁকুনি খেতে খেতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কখনো কখনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়কের পিচ-পাথরগুলো উঠে এখন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

তাড়াশে-নওগাঁ হাটের সড়ক সহ বিভিন্ন আঞ্চলিকের সড়কের এমন অবস্থা দেখা দিয়েছে। সড়কের বেশির ভাগ অংশে পিচ, পাথর উঠে গিয়ে বড় বড় খানাখন্দক তৈরি হয়েছে। এতে দুর্বিসহ হয়ে পড়েছে হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসার সেই তাড়াশ-নওগাঁ হাটের রাস্তাটি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাড়াশ নওগাঁ সড়কটি দিয়ে প্রতিদিন শতশত মটর সাইকেল, বাস, ট্রাক, ট্রলি, সিএনজি, অটোরিক্সা, ভ্যান, ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের ভারি যানবাহন চলাচল করে থাকে। মরণ ফাঁদে পরিণত হওয়া সড়কগুলো দিয়ে এখন আর তেমন যানবাহন চলাচল করতে পারে না।

সড়কের বেহাল অবস্থার কারণে সড়কটির পাশে অবস্থিত উপজেলার সবচেয়ে বড় গরু,ছাগল,মহিষ,সহ বিভিন্ন পশুর হাঁট  বলা যায় এখন ক্রেতা-বিক্রেতা আসতেই চায় না  প্রায়। এছাড়াও ধানের হাট সহ বিভিন্ন পন‍্য ক্রয়-বিক্রয়ের নওগাঁয়ের বড় হাটি এখন আগের মতো সরগরম থাকে না। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাথে যোগাযোগ রক্ষাকারী মান্নাননগর থেকে  মহিষটুটি হয়ে প্রায় ৫ কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন যাবত মেরামত ও নজরদারির অভাবে অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হওয়ায় তাড়াশ ও বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সঙ্গে যোগাযোগে নওগাঁ, রানিহাট, গুল্টা, তালম, চৌড়া, গোন্তা, মানিকচাপর, পেঙ্গুয়ারী, বিনসাড়াসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছে। ঘটছে প্রতিদিনই প্রায় ছোট-বড় দুর্ঘটনা।

তাড়াশ উপজেলার সাংবাদিক সালাম এ বিষয় ফ্রেস বুকে অনেক আলোরন সৃষ্টি করেছেন,এ বিষয়ে তিনি আরও বলেন  বহুদিন হল আমরা এই  (তাড়াশ-নওগাঁ হাট) সড়কটি সংস্কার করার দাবি জানালেও এখনও কোনো প্রকার সংস্কার করা হয়নি।

লছিমন গারি চালক মুকুল বলেন, ‘গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না। সড়কের বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক গর্ত। কোথা কোথাও ভেঙে গেছে যে যখন একদিকের যানবাহন পার হয় তখন অন্যদিকের যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়। এতে যানবাহন অধিকাংশ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিকরা।’

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ দুলাল জানান, জেলার তাড়াশের আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা। সড়কের অধিকাংশ জায়গায় পিচ, পাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। তিনি দ্রুত সড়কগুলো মেরামতের দাবি জানান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আহাদউল্লাহ জানান, মান্নাননগর থেকে নওগাঁ শাহ্ শরিফ জিন্দানী( রা) এর মাজার পর্যন্ত রাস্তাটির আসলেই নাজুক অবস্থা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর