শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ফেসবুকে মা হওয়ার অনুভূতি জানিয়েছেন নাবিলা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৭:২২ অপরাহ্ন

জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হয়েছেন। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়ে ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে মেটারনিটি ফটোশুটের ছবি পোস্ট করে লেখেন- ‘অসাধারণ অভিজ্ঞতা এই ৯ মাস জুড়ে! সেই সব মানুষকে ধন্যবাদ, যারা এই জার্নিটায় আমাদের সঙ্গে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোল আলো করে এসেছে আমাদের সন্তান। ওর নাম রেখেছি মালহার মাসুমা নাবিলা, আর ডাক নাম স্মিহা। ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহকে অশেষ ধন্যবাদ…’।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাবিলা কন্যা সন্তানের জন্ম দেন। জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন নাবিলা। শিগগিরই নবজাতকসহ বাড়ি ফিরবেন।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও তাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া আমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’।

ওই চলচ্চিত্রে চঞ্চলের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলেন নাবিলা। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং এবং নাটকে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

২০১৮ সালে রিমকে বিয়ে করেন নাবিলা। দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অবশেষে ২০১৮ সালে তারা বিয়ে করেন। এটাই এই দম্পতির প্রথম সন্তান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর