মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আনসার ও ভিডিপি- মির্জা সিফাত-ই-খোদা 

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

বাংলাদেশের সর্ববৃহৎ আইনশৃঙ্খলা বাহিনী আনসার ও ভিডিপির সকল সদস্যরা নিরলসভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করছেন সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। সোমবার (২১ জুন) সিরাজগঞ্জের বেলকুচিতে আনসার ও ভিডিপির উপজেলা মতবিনিময় সভা’র প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন তা ধরে রেখে আনসার ভিডিপির মহাপরিচালক সহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে দেশ ও মানুষের সকল প্রতিকুলতা, প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে নিরাপত্তায় পর্যন্ত প্রান্তিক জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এই বাহিনী।
ওয়ার্ড দলনেতা মো. পারভেজ আলী’র সঞ্চালনায় আনসার ও ভিডিপির বেলকুচি উপজেলা কর্মকর্তা মো. রহমতুল বারী’র সভাপতিত্বে উপজেলা মতবিনিময় সভা’য় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সাজেদুল, আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
প্রধান অতিথি মির্জা সিফাত-ই-খোদা তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির নানান কর্মকাণ্ডের ও ত্যাগের উপরে আলোকপাত করে সেগুলোর বর্ননা দেয়ার পাশাপাশি আরও বলেন, দেশের এই বাহিনীতে প্রায় ৬০লক্ষ সদস্য রয়েছেন ও তাদের পরিবারে যদি ৪জন করেও সদস্য থেকে থাকেন তাহলেও প্রায় ২কোটি ৪০লক্ষ মানুষ এই বাহিনীর সাথে সম্পৃক্ত। তিনি বলেন, আমাদের যে লক্ষ “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় আমরা” সেই প্রতিপাদ্যের সাথে একাত্মতা করে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। এছাড়াও সামাজিক নিরাপত্তা ও আত্ম উন্নয়নে কাজ করে যাচ্ছে এই বাহিনী। এছাড়াও তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপির নানান কার্যক্রমের পাশাপাশি করোনার এই ক্রান্তিলগ্নে যেভাবে এই বাহিনী প্রান্তিক জনগণের পাশে থেকে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানান এই কর্মকর্তা।
এসময় উপজেলার গত ৩বছরের আনসার ও ভিডিপির নানান কর্মকাণ্ডের উপরে পর্যালোচনা ছাড়াও ভাতা ভুক্ত সদস্যদের ভালো কাজের সৃকৃতি স্বরুপ ২০টি বাইসাইকেল, ১টি ফ্যান, ১টি রাইসকুকার ও ফ্লাক্স সহ সর্বমোট ৩২টি পুরষ্কার প্রদান করা হয়।

সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতা ভুক্ত সদস্য-সদস্যা ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আলসারের প্লাটুন ও সহকারী প্লাটুন কমান্ডার, উপজেলা কোম্পানি কমান্ডার ও সহকারী কোম্পানি কমান্ডার ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ২শ জন ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর