রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সলপ ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১, ৪:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সলপ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে এই নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন কমিটির সদস্যদের প্রথমবারের মত পরিচিতি সভার মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল কাদের রুমি।

মতবিনিময় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ আব্দুল বাতেন হিরু, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, সহ-সভাপতি শরিফুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি ফয়সাল কাদের রুমি, সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ আব্দুল বাতেন হিরু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে এ সময় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সদস্যরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর