মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দিলেন ভ্রাম্যমান আদালত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়  মঙ্গলবার করতোয়া নদীতে কৃষক লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যের অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিলেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ নাহিদ হাসান খান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার চর তারাবাড়িয়া গ্রামের বাসিন্দা ও সলপ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া আলম দীর্ঘদিন ধরে চর তারাবাড়িয়া গ্রামের পাশে করতোয়া নদীতে বেকো মেশিন দিয়ে বালু এবং মাটি উত্তোলন করে তা অন্যত্র ট্রাকযোগে বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে এলাকার লোকজন উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান মঙ্গলবার ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত বেকো মেশিনের ব্যাটারি ও টুলবক্স জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে কৃষক লীগ নেতা আলম পালিয়ে যান।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জানান, উক্ত গোলাম কিবরিয়া আলম দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু এবং মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালন করে বালু ও মাটি উত্তোলন বন্ধ করে দিয়েছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আলমকে বাড়িতে পাওয়া যায়নি। সহকারী কমিশনার আরো জানান, ভবিষ্যতে আলম যাতে অবৈধ এই কার্যক্রম আর চালাতে না পারেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর